শাওমি ফোনে মূল্যছাড়

৮ আগষ্ট, ২০১৯ ১৪:৪৭  
গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি, মি ফ্যানদের জন্য আকর্ষণীয় সব ইদ উপহার ঘোষণা করেছে। এই ইদে মি এ২(৪+৬৪ জিবি), মি ৮ লাইট, মি এ২ লাইট, রেডমি এস২(৪+৬৪ জিবি) এবং রেডমি ওয়াই৩, রেডমি ৭, রেডমি ৭এ সহ অন্যান্য নির্দিষ্ট স্মার্টফোন কিনে গ্রাহকরা জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার ও মূল্যছাড়। মি ফ্যানরা মি এ২ (৪+৬৪জিবি) কিনে ৪,০০০ টাকা এবং মি ৮ লাইট, মি এ২ লাইট, রেডমি এস২ (৪+৬৪জিবি) কিনে ১,৫০০ টাকা পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন। রেডমি ৭এ কিনলে গ্রাহকরা একটি আকর্ষণীয় টি-শার্ট ফ্রি পাবেন। এছাড়া ব্যবহারকারীরা অনুমোদিত মি স্টোর থেকে যেকোনো শাওমি স্মার্টফোন কিনে জিতে নিতে পারেন প্রতিমাসে ২ জিবি করে ১২ মাস পর্যন্ত ফ্রি মোবাইল ডাটা এবং একটি বাংলালিংক সিম।